ইসরাইলের ভূয়সী প্রশংসা করলেন কুয়েতের সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক আস-সিয়াসাতের সম্পাদক আহমাদ আল জারুল্লাহ বলেছেন, ফিলিস্তিন সংকট আরবদের জন্য বিশেষ কোনো উদ্বেগের কারণ নয়। পাশাপাশি ইসরাইলের সঙ্গে বন্ধুত্বে আরব দেশগুলোর লজ্জা পাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

কুয়েতের শীর্ষস্থানীয় দৈনিকের সম্পাদকের এমন মন্তব্যে ফিলিস্তিনবাসী ব্যাপক ক্ষুদ্ধ হয়েছেন। অবিলম্বে তার এমন মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। খবর ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যম গাজা আল আনের।

টুইটারে দেয়া এক পোস্টে আহমাদ আল জারুল্লাহ বলেন, কিছুটা বিতর্ক থাকলেও ইসরাইল একটি বিদ্যমান রাষ্ট্র। ফিলিস্তিনের বিষয়টি নিয়ে আরবদের বিশেষ কোনো উদ্বেগের কারণ নেই। আমরা কার জন্য হাসবো? ফিলিস্তিনিদের সহায়তার জন্য আমরা তাদের কাছে ত্রাণ পাঠাই। কিন্তু তারা আরবদের গালি দেয়। ফিলিস্তিনিরা ভদ্রতা খুব কমই বুঝে।

আরএইচ/

আগের সংবাদদাওরায়ে হাদীসের ফল প্রকাশ আগামীকাল, রেজাল্ট দেখবেন যেভাবে
পরবর্তি সংবাদবাংলাদেশের ওপর ক্ষোভ ঝাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়