ইসরাইলের সীমান্ত প্রশ্নে জাতিসংঘে এরদোগানের জ্বালাময়ী ভাষণ

Turkey's President Recep Tayyip Erdogan holds up a map speaks during the 74th Session of the United Nations General Assembly at UN Headquarters in New York, September 24, 2019. (Photo by Don Emmert / AFP)

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে গতকাল মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইহুদি রাষ্ট্র ইসরাইলের সীমান্ত প্রশ্নে জ্বালাময়ী বক্তব্য রেখেছেন। বক্তব্যে তিনি বলেন, ইসরাইলের সীমান্ত কোথায়? এটা কি ১৯৪৮ সালের সীমান্ত, নাকি ১৯৬৭ সালের? কিংবা এছাড়া কি কোনো সীমান্ত রয়েছে?

জাতিসংঘের সদস্য দেশগুলোকে উদ্দেশ করে এরদোগান বলেন, ইসরাইলের ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার কোনো বৈধতা নেই। কাজেই কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ফিলিস্তিনিদের সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের উচিত বিশেষ পদক্ষেপ নেয়া।

মুসলিম বিশ্বের এই নেতার প্রশ্ন, যদি তাদের ভূখণ্ডের আওতায় না পড়ে, তবে বিশ্ব সম্প্রদায়ের সামনে অন্যান্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মতো তারা গোলান মালভূমি ও পশ্চিমতীরের অবৈধ বসতিকে কীভাবে একীভূত করতে পারে?

এ সময় যুক্তরাষ্ট্রের শতাব্দির সেরা চুক্তির নেপথ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরদোগান বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকবে এবং অতীতেও ছিল।

নির্বাচনের আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিকে ইসরাইলের সঙ্গে একীভূত করার কথা বলেছেন।

আগের সংবাদভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান মিগ টোয়েন্টি ওয়ান
পরবর্তি সংবাদরাজধানীর বিভিন্ন ফ্ল্যাটবাড়িতেও চলছে ক্যাসিনোর রমরমা ব্যবসা