ইসরাইল থেকে ইরানের ২০০ বিলিয়ন ডলারের অস্র ক্রয়: সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল থেকে ইরানের ২০০ বিলিয়ন ডলারের অস্র ক্রয়: সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাক-ইরান যুদ্ধের সময় ইরান ইসরাইল থেকে তৎকালীন দুইশত বিলিয়ন ডলারের অস্র ক্রয় করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

আল আরাবী ও স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়, আশির দশকে ইরাক ধংসে ইসরাইল ও ইরান সামরিক ও গোয়েন্দাতথ্য দ্বারা পরষ্পর সহযোগিতা করেছে।

ইসরাইলের দেয়া তথ্যানুসারে ইরান ইরাকের পশ্চিমে এবং ইসরাইল ইরানের দেয়া তথ্যানুসারে ইরাকের পারমানবিক স্থাপনায় হামলা করে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র (২০০১-২০০৬) বলেন, আরবের জন্য ভালো হবে, তারা আমেরিকা ও ব্রিটেনকে দোষারোপের পরিবর্তে নিজেদের ওপর আস্থা রাখা। তারা তাদের অভিশাপ “জ্বালানি” ওপর যতটা নির্ভরতা কমাতে পারবে, ততটা যুদ্ধ থেকে বেরোতে পারবে।

জ্যাক বলেন, টনি ব্লেয়ার হঠাৎ তাকে পদচুৎত করেন। সাবেক মন্ত্রী ইসরাইল রাষ্ট্রকে সমর্থন করা সত্বেও ফিলিস্তিনীদের সাথে ইসরাইলের বিভিন্ন পলিসিকে সমর্থন করেননি। তাছাড়া ২০০৬ সালে হামাস নির্বাচনে বিজয়ী হলে ইসরাইলকে হামাসের সাথে আলোচনায় বসার আহবান জানান জ্যাক।

উল্লেখ্য, এই ঘটনা এমন সময় প্রকাশ পেল, যখন ইসরাইল ও ইরান পরষ্পরকে ধংসে বাহ্যিকভাবে তৎপর। বর্তমানে ইরান ইরাকে সবচে প্রভাব বিস্তারকারী শক্তি। এবং ইসরাইল আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার মহাসড়কে অবস্থান করছে।

আগের সংবাদআয়ারল্যান্ড এয়ারলাইন্সের সিইও’র মুসলিম-বিদ্বেষী মন্তব্যে পশ্চিমে সমালোচনার ঝড়
পরবর্তি সংবাদকরোনাভাইরাসে ইতালিতে প্রথম মৃত্যু: লেবানন ও ইসরায়েলে প্রথম শনাক্ত