ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত মাসে চালানো ইসরায়েলি হামলায় যুদ্ধাপরাধের আলামত পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মে মাসের ৯ তারিখে ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তত ৪০০ স্থানে বিমান ও রকেট হামলা চালায় ইসরায়েল। এতে পিআইজের এক কমান্ডার ও বেসামরিক নাগরিকসহ নিহত হন ৩৪ ফিলিস্তিনি। পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় দুই পক্ষ।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালানো ওই অভিযানে ইসরাইল যুদ্ধাপরাধ করেছে এমন আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছিলো জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষ যখন ঘুমিয়ে ছিলো তখন পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ থেকে এটিই প্রমাণ হয় যে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা না করেই হামলা চালিয়েছিল ইসরায়েল। আর যেসব ভবনে হামলা চালানো হয়েছিলো সেখানে কোনো অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি।

আগের সংবাদসন্ধ্যায় আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
পরবর্তি সংবাদজাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত