ইসরায়েলী প্রস্তুতি,সিরিয়াতে ইরানিদের মৃত্যু

এমদাদুল্লাহ

ইসরায়েল দখলকৃত গোলান সীমান্তের নিকটবর্তী রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা সিরিয়ায় “সন্দেহজনক ইরানি সক্রিয়তা” পর্যবেক্ষণের জন্য যথাযথ  প্রস্তুতি  গ্রহণ করেছে, সেই সাথে জনসাধারণের জন্য আশ্রয়কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম দামেস্কের গ্রামাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ১৫ জন ইরানী নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে।

সিরিয়ার সরকার বলেছে যে, বিমান বাহিনী ইসরাইলী দুটো ক্ষেপণাস্ত্রের ধাওয়া  করে   এবং   আল-কাসওয়া এলাকায় তারা সেগুলো ধ্বংস করে, তবে সেখানকার অবস্থা সম্পর্কে  তারা কিছু জানায়নি । জেরুজালেমের আল-জাজিরার সংবাদদাতা জানান যে, ক্ষেপণাস্ত্রের হামলার কথা ইসরায়েল  জানেনা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়া সরকারের বোমাবর্ষণে ১৫ জন নিহত হয়, যাদের মধ্যে রয়েছে ইরানী বিপ্লবী গার্ডদের আটজন আর এটি ইরানের যোদ্ধাদের একটি অস্ত্রের ডিপোতে আঘাত হানে।

আগের সংবাদট্রাম্পের পারমাণবিক চুক্তি বাতিল, কয়েকটি কথা
পরবর্তি সংবাদদেশে চিনিশিল্প রাখা উচিত নয় : অর্থমন্ত্রী