ইসরায়েলের গুলিতে প্রাণ গেল আরও ৪ ফিলিস্তিনির

পশ্চিম-তীল-ইসরায়েল-বেদুইন-গ্রাম-ধ্বংস-ইসরায়েল-বসতি-নির্মাণ-rtvonline-west-bank-israel-beduin-village-demolition-israel-setllement

ফাতেহ ডেস্ক: শুক্রবার ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। গাজা সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি এ ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, গতকাল শুক্রবার নিজেদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করে। এই সময় ইসরাইলি বাহিনী গুলি চালায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

জানা যায়, নিহত ৪ ফিলিস্তিনির মধ্যে ১৫ বছরের এক বালকও রয়েছে। আহত হয়েছে ৬ শতাধিক। এদের মধ্যে ২৬ জন গুরুতর আহত।

গত ১৪ মে থেকে ফিলিস্তিনিরা এই আন্দোলন চালিয়ে আসছে। আর ইসরাইলি সেনাবাহিনীও গুলি চালিয়ে আসছে। এতে কয়েকশ’ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।

আগের সংবাদসংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই: নৌমন্ত্রী
পরবর্তি সংবাদনিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত