ইসরায়েলের বন্দীশিবিরে নির্যাতিত হচ্ছেন ৪৯ ফিলিস্তিনি মুসলিম নারী

ফাতেহ ডেস্ক

ইসরায়েলের বন্দিশিবিরগুলোতে অন্তত ৪৯ জন ফিলিস্তিনি নারীকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনের একটি কমিশন বুধবার এ তথ্য জানিয়েছে।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরিচালিত বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এক বিবৃতিতে বলেছে, ‘আটক নারীদের অর্ধেকই সন্তানের মা।’

ওই বিবৃতির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম বলছে, আটকের সময় ছয়জন নারীকে গুলি করে আহত করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ১৯৬৭ সালের পর থেকে ইসরায়েল ১৬ হাজারের বেশি ফিলিস্তিনি নারীকে আটক করেছে ইসরায়েল।

ওই কমিশন জানিয়েছে, এ বছর ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি ওই নারীদের আটকের সময় তাদের ওপর ‘বর্বর পদ্ধতি’ ব্যবহার করে।

এতে বলা হয়েছে, ‘বেশিরভাগ ক্ষেত্রে গভীর রাতে নারীদের আটক করা হয় এবং বন্দি শিবিরে মারধর ও কর্কশ আচরণ এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।’

আগের সংবাদ‘মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা আমাকে ধর্ষণ করেছেন’
পরবর্তি সংবাদজজকোর্টে লিফট ছিঁড়ে বিচারকসহ আহত ১০