ইসরায়েলে আক্রান্ত বেড়েছে ৪০ শতাংশ

ফাতেহ ডেস্ক

ইসরায়েলে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। এক রাতেই সেখানে ১২৩ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর রয়টার্স।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন, প্রতিদিন ৩ হাজার মানুষের করোনা পরীক্ষা করার। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সবাইকে লক্ষ রাখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার পর্যন্ত এখানে ৩০৪ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। কিন্তু একদিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে হয়েছে ৪২৭ জন। মাত্র ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মশে বার সিমানতোভ বলেন, আমরা এমন একটি অবস্থায় পৌঁছে গেছি, যেখানে প্রতিদিন কয়েক শ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত এখানে কেউ মারা যায়নি। কিন্তু কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রয়টার্স জানায়, পশ্চিম তীরে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনেও আক্রান্ত পাওয়া গেছে ৪৪ জন। সেখানেও এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

-এ

আগের সংবাদদেশে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মজুত পর্যাপ্ত: বাণিজ্যমন্ত্রী
পরবর্তি সংবাদগার্ডিয়ানের অফিস বন্ধ করল মিসর, নিউইয়র্ক টাইমসকে সতর্কবার্তা