ইসরায়েল-জর্ডান উত্তেজনা চরমে, ভয়ানক যুদ্ধের হুঁশিয়ারি

ফাতেহ ডেস্ক

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ইসরায়েলকে সম্ভাব্য বড় ধরনের সংঘাতের হুমকি দিয়েছেন। ইসরাইল পশ্চিম তীরের দখলকৃত অংশকে আনুষ্ঠানিকভাবে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে ইসরাইলের বিরুদ্ধে সংঘাত শুরু হতে পারে বলে হুশিয়ারি দিয়েছে তিনি।

জার্মান সংবাদ মাধ্যম ডের স্পিগেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি ইসরাইলকে তাদের পরিকল্পনার জন্য সতর্ক করেছে। এছাড়াও তিনি স্বাধীন ফিলিস্তিন গড়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাই সর্বোত্তম পথ।

এর আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছেন, ইসরাইল পশ্চিম তীরকে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে তা হবে বিপর্যয়কর। এ ধরণের পদক্ষেপের ফলে সরাসরি আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হবে বলে তিনি মন্তব্য করেন।

তবে ফিলিস্তিনের কর্তৃপক্ষসহ সব ফিলিস্তিনি দল ও সংগঠন এ ধরনের পরিকল্পনার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: আল জাজিরা

-এ

আগের সংবাদঅনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
পরবর্তি সংবাদযত্রতত্র জীবাণুনাশক ছিটানো ক্ষতিকর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা