আন্তর্জাতিক ডেস্ক :
ইসলামফোবিয়া তদন্তের প্রতিশ্রুতি ফিরিয়ে নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত শুক্রবার (৮ নভেম্বর) তিনি বলেছেন, সুনির্দিষ্টভাবে ইসলামফোবিয়ার তদন্ত হবে না। বরং সব ধরনের কুসংস্কারের তদন্ত হবে।
এর আগে গত জুনে নির্বাচনী লড়াইয়ে বরিস জনসন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে ইসলামফোবিয়ার তদন্ত করবেন। কিন্তু শুক্রবার তার নির্বাচনী প্রতিশ্রুতি ভাঙ্গার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ মুসলিমরা। তারা বলছেন, মুসলিম বিরোধী বর্ণবাদ এবার অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে যুক্তরাজ্যে।
ইসলামফেবিয়ার বিরুদ্ধে অ্যাডভান্সিং ভয়েসেস অফ উইমেন এর সহ-প্রতিষ্ঠাতা ডা. সীমা ইকবাল বলেছেন, বরিস জনসনের এই ঘোষণা স্পষ্ট করে বুঝিয়ে দিলো, মুসলিমরা তাদের কাছে কিছুই না। কিন্তু যুক্তরাজ্য-জুড়ে মুসলিমরা যে ইসলামফোবিয়ার শিকার, তদন্ত করে তার প্রকৃত কারণ খুঁজে বের করবেন বলে জানিয়েছিলেন তিনি নিজে এবং তার পার্টি সদস্যরা। কিন্তু এখন তার এই তদন্ত প্রত্যাহারের ঘোষণা মেনে নেয়ার মতো নয়।
মেট্রো ডটকম ইউকেকে দেয়া সাক্ষাৎকারে বর্ণবাদ বিরোধী প্রচারক ইমরানা মাহমুদ বলেছেন, ইসলামফোবিয়ার বিষয়টি সমাধানের পরিবর্তে তিনি একটি রাজনৈতিক গেইম খেলতে চাইছেন।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জুম পেরবাকোস বলেছেন, ইসলামফোবিয়ার তদন্ত বাতিল করে তিনি যুক্তরাজ্যের মুসলমানদের অবজ্ঞা করেছেন। এবং তাদেরকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন।
রাকিব
