
ফাতেহ ডেস্ক
দেশের সাধারণ মানুষের মধ্যে ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী দল হেযবুত তাওহিদের সকল রকমের কার্যক্রম নিষিদ্ধ এবং আলেমদের বিরুদ্ধে দায়ের করা তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আকীদা সংরক্ষণ কমিটি।
আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ হাজি ম্যানশনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান ইসলামী আকীদা সংরক্ষণ কমিটির আহ্বায় মুফতি রিজওয়ান রফিকী।
সংবাদ সম্মেলনে হেযবুত তাওহীদের ইসলাম বিরোধী কার্যক্রম, মাদরাসা-মসজিদ, আলেম-উলামার প্রতি তাদের বিষোদগার, ইসলামের বিভিন্ন হুকুম-আহকাম নিয়ে তাদের কটুক্তি ও হিযবুত তাওহিদের দেশদ্রোহী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইসলামি আকিদা সংরক্ষণ কমিটির সদস্য মাওলানা গাজী ইয়াকুব ফাতেহ টোয়েন্টি ফোরকে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি আবু ইউসুফ মাহমুদী, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি রফি উদ্দীন মাহমুদ নুরীসহ আরো অনেকেই।
মাওলানা গাজী ইয়াকুব জানান আজকের সংবাদ সম্মেলনে আগামী ২০ শাওয়াল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাছাড়া ২৮ শাওয়াল দেশের শীর্ষস্থানীয় আলেমদের সাথে বৈঠক ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কথাও আলোচনা হয়েছে।
