ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের নাম ঘোষণা

ফাতেহ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটির প্রাথমিক তিন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে আজ।

কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মুহা. নেছার উদ্দীন। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান মুজাহিদ। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে ইঞ্জিনিয়ার শরিফুল ইসলামকে।

আজ ২২ জানুয়ারি (শুক্রবার) রাজধানী ঢাকার কাকরাইলের ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় যুব কনভেনশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) তাদের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

এর আগে সংগঠনটির দুই সেশনে কেন্দ্রীয় সভাপতি ছিলে কেএম আতিকুর রহমান। যিনি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আজ নতুন সভাপতির হাতে দায়িত্ব অর্পনের মাধ্যমে যুব আন্দোলনের কমিটি থেকে বিদায় নিয়েছেন তিনি।

সদ্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেসার উদ্দিন দলটির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ছিলেন গত দুই সেশন। এছাড়াও সদ্য নির্বাচিত সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা গেছে – এই তিনজনের হাত ধরেই পূর্ণাঙ্গ কমিটি তালিকা ঘোষণা করা হবে দ্রুততম সময়ে।

আগের সংবাদদেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬১৯, মৃত্যু ১৫
পরবর্তি সংবাদমাদরাসা এবং মাহফিলে হামলার প্রতিবাদে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার বিক্ষোভ