ইসলামী লেখক ফোরামের আয়োজনে মুসলিম বাজারে লেখালেখি কর্মশালা ৭ নভেম্বর

ইসলামী লেখক ফোরামের আয়োজনে মুসলিম বাজারে লেখালেখি কর্মশালা ৭ নভেম্বর

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের উদ্যোগে দেশব্যাপী ধারাবাহিক লেখালেখি কর্মশালা আয়োজনের অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের মুসলিম বাজার মাদরাসায় লেখালেখির বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত হবে।

বেলা তিনটা থেকে শুরু হওয়া এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদরাসা দারুর রাশাদের প্রিন্সিপাল ও আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর বিশিষ্ট খলিফা মাওলানা মুহাম্মাদ সালমান। সভাপতিত্ব করবেন জামিয়া ইমদাদিয়া দারুল উলূম মুসলিম বাজার মাদরাসার মুহতামিম মুফতি আবদুল ওয়াহেদ কাসেমী।

কর্মশালায় বিশেষ প্রশিক্ষক হিসেবে থাকছেন ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ এবং বিশিষ্ট লেখক ও অনুবাদ মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী।

এছাড়া ফোরাম নেতৃবৃন্দসহ বিশিষ্ট লেখক, অনুবাদ ও সম্পাদকরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেবেন।

কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুকদের নিবন্ধন করতে হবে। ফি ৫০ টাকা। নিবন্ধনের জন্য ০১৯১৫৬৮৯৭২১, ০১৯১৪৫৭৪০৪৭ নাম্বারে যোগাযোগ করতে হবে।

প্রসঙ্গত, ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম সম্প্রতি লেখালেখিতে আগ্রহী তরুণদের জন্য বেশ কয়েকটি বুনিয়াদি কর্মশালার আয়োজন করে। এই ধারাবাহিকতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফোরামের দায়িত্বশীলেরা।

আগের সংবাদমহীশূরের মুসলিম বীর টিপু সুলতানের ইতিহাস মুছে ফেলতে চাইছে বিজেপি সরকার
পরবর্তি সংবাদসাড়ে ছাব্বিশ লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু জেএসসি ও জেডিসি পরীক্ষা