“ইসলাম ও সমাজব্যবস্থা”এখন বাজারে, আলোচনা – মাওলানা আবদুল্লাহ আল-মাসূম

অবশেষে প্রকাশিত হল ..“ইসলাম ও সমাজব্যবস্থা”। প্রিয় উস্তায আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. (মৃ.20//2017ইং) কর্তৃক লিখিত। মাগরিবের পর হযরতের বড় ছেলে প্রিয় ছাত্র মাওলানা আবু নাঈম মুহাম্মাদ সাজিদ ছাপানো বই নিয়ে হাজির হল।

বইটির শুরু লগ্ন থেকেই আমার কিছু সম্পৃক্ততা ছিলো। আমি ইচ্ছা করেই পাশে থাকতাম। শেখার চেষ্টা করতাম কীভাবে লিখতে হয়, রচনা করতে হয়, রেফারেন্স জমা করতে হয় ইত্যাদি। এক অবসরে হুযুর লেখালেখি বিষয় বেশ কিছু দিক-নির্দেশনাও দিয়েছিলেন।

পুরো বইটি নিরীক্ষণের জন্য হুযুর তাঁর ছোট ভাই বন্ধুবর মাওলানা ফখরুল ইসলাম ও আমাকে দিয়েছিলেন। আজো সেই স্মৃতি মনে পড়ে। হুযুর দেখা হলেই বলতেন-‘মাওলানা কদ্দুর হলো’।

সমাজ বিজ্ঞান নিয়ে আমাদের স্কুল পাড়ায় কিছু বই পড়ানো হয়। এ বিষয়ে স্বতন্ত্র বই রয়েছে। ভাবনাটা এমন হয়ে গেছে (কারো কারো ক্ষেত্রে) সমাজ বিজ্ঞান এটা নতুন সৃষ্ট। ইসলামে তা নেই।

মূলত হুযুর চেয়েছেন, ইসলামিক আঙ্গিকে এর উপর বই লিখতে। আমার যদ্দুর মনে পড়ে শুরুতে বইটির নাম এরকম ছিল-‘সমাজ বিজ্ঞানের ইসলামী রূপরেখা’।

 

বইটিতে হযরত সম্পূর্ণ কুরআন ও সুন্নাহর আলোকে একটি সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন। বাংলায় এমন বই এটিই প্রথম। বইটির উল্লেখযোগ্য কিছু শিরোনাম উল্রেখ করা যেতে পারে-

=সমাজের সংজ্ঞা ও পরিচিতি

= একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য

= ইসলামী সমাজের স্বরূপ

= অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামের পদক্ষেপ

=সংকীর্ণতা ও বিদ্বেষমুক্ত পরিবেশ সৃষ্টির জন্য ইসলামের গৃহীত পদক্ষেপ

=অভাব ও বেকারত্ব দূরীকরণে ইসলামের গৃহীত পদক্ষেপ

=উন্নত মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠায় ইসলামের গৃহীত পদক্ষেপ

হাদীসের গ্রন্থসমুহে চরিত্র ও সমাজ নিয়ে যেসব অধ্যয় রয়েছে, কুরআনুল কারীমে সমাজ গঠন সংক্রান্ত যেসব আয়াত রয়েছে-হযরতের বইটিতে সেসব আয়াত ও হাদীস যুগের ভাষায় জীবন্ত হয়ে উঠেছে।

 

নিশ্চয়ই ইসলামী সমাজ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করতে চায়, জানতে চায়, লিখতে চায় তাদের জন্য এই বইটি না হলেই নয়।

শুধু তাই নয়, একজন আদর্শ সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যও বইটি ব্যাপকভাবে পাঠযোগ্য। ঘরে ঘরে তালীম যোগ্য।

——- পৃ. সংখ্যা: 448, প্রকাশ করেছে: প্রকাশিত হয়েছে-দারুল ফুনূন ও মাকতাবাতুস সফা-যৌথ উদ্যোগে।

পাওয়া যাবে: জামিয়া শারইয়্যাহ মালিবাগ, মাদরাসা রোড, মোবাইল: 01630480556 ও 11/1, ইসলামী টাওয়ার (২য় তলা), বাংলা বাজার, ঢাকা। মোবাইল: 01965325191

আগের সংবাদচরমোনাই পীর সাহেব বললেন , নেশা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে
পরবর্তি সংবাদনিজের সেরাটা দিতে চেষ্টা করুন