ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে ফেঁসে গেলেন আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের এক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে ফেঁসে গেছেন আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের হান্টারডন কাউন্টির রারিটান শহরের ডেপুটি মেয়র ল্যুই রেইনার। এই মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে মেয়রের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ফেসবুকে ডেপুটি মেয়র রেইনার ইসলামকে ‘ক্যান্সার’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি ফেসবুকে লিখেন,‘অবশ্যই (ইসলামের) রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করা দরকার।’

এরপরই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। চলতি সপ্তাহে টাউনশিপ কমিটি তার ওই পোষ্টের নিন্দা জানিয়েছে। এক পর্যায়ে ওই ডেপুটি মেয়র পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

ডেপুটি মেয়রের ভূমিকা থেকে রেইনারের পদত্যাগ গ্রহণ করার পাশাপাশি কমিটি রাইনারকে তার অবমাননাকর, বৈষম্যমূলক ও আপত্তিকর বক্তব্যটি সেন্সর করার একটি প্রস্তাবও পাস করেছিল। কমিটি তাকে অনুরোধ করেছে, তিনি পুরোপুরি টাউনশিপ কমিটি থেকে পদত্যাগ করবেন। রেইনার ব্যতীত কমিটির সকল সদস্য প্রকাশ্যে এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারা এ সংক্রান্ত প্রস্তাবটি পাস করার পক্ষে ভোট দিয়েছেন।

এদিকে, ডেমোক্রাটিক ক্লাব টাউনশিপ কমিটির কাছে রারিতান টাউনশিপ একটি চিঠি লিখে রেইনারকে তার কুৎসিত বক্তব্য প্রত্যাহার এবং মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ওই চিঠিতে লেখা আছে, এ ধরনের ঘৃণামূলক বক্তব্য আমাদের জাতিকে বিভক্ত করছে। এটি একটি নিন্দনীয় কাজ। এ ধরনের বক্তব্য ধর্মীয় বিভাজন সৃষ্টি করবে।

আগের সংবাদফারাক্কার ধাক্কায় প্লাবিত সারাদেশ
পরবর্তি সংবাদস্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তব্য : মাদরাসা নয়, জঙ্গিবাদের উত্থান সোশ্যাল মিডিয়ায়