ইস্টার সানডেতে হামলা করেছিল মাদক কারবারিরা: শ্রীলংকান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার ইস্টার সানডেতে হামলার জন্য এতদিন জাতীয় তাওহিদ জামাত নামে স্থানীয় একটি জিহাদি গোষ্ঠীকে দায়ী করলেও এখন দায়ী করা হচ্ছে আন্তর্জাতিক মাদক চক্রদের। শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এই দাবি করেছেন। খবর বার্তাসংস্থা এএফপি’র ।

সোমবার এক বিবৃতিতে সিরিসেনা বলেন, ওই হামলা ছিল আন্তর্জাতিক মাদক ব্যবসায়ীদের কাজ। মাদক লর্ডরাই ওই হামলা চালিয়েছে আমার মাদক-বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে।’

সিরিসেনা বর্তমানে নিজের জোটের মিত্রদলগুলোর বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রবর্তনের পক্ষে লড়ছেন। তার জোট মিত্ররা চায়, দেশ থেকে মৃত্যুদণ্ড রহিত করা হোক। কাগজে কলমে এই বিধান থাকলেও, শ্রীলংকায় ১৯৭৬ সাল থেকে এই বিধান বাস্তবায়ন স্থগিত রয়েছে। মাদক অপরাধী, খুনি ও ধর্ষকদের প্রায়ই মৃত্যুদণ্ড দিয়ে থাকে শ্রীলংকার আদালত। তবে স্বয়ংক্রিয়ভাবেই তা যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে বিবেচিত হয়ে থাকে।

প্রেসিডেন্ট সিরিসেনার দাবি, অপরাধীদের ফাঁসি দিলেই অবৈধ মাদক বাণিজ্য কমবে। যদি (নির্বাহী) বিভাগ মৃত্যুদণ্ড রহিত করার বিল উত্থাপন করে, আমি দেশজুড়ে শোক দিবস ঘোষণা করবো। বেশিরভাগ মানুষই মৃত্যুদণ্ডদেওয়ার পক্ষে। দেশের শীর্ষস্থানীয় বৌদ্ধ ধর্মীয় নেতা অমালপে সবিতা ফাঁসি প্রবর্তনের ও মাদক বিরোধী যুদ্ধ পরিত্যাগ না করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, এ বছরের এপ্রিলে খ্রিস্টানদের পবিত্র দিন ইস্টার সানডেতে শ্রীলংকার বিভিন্ন গীর্জায় সংঘটিত ওই হামলায় ২৫৮ জন মারা গিয়েছিলেন।

আরএইচ/

আগের সংবাদনামাজরত মুসলিমদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা
পরবর্তি সংবাদচট্টগ্রামে নিজ মেয়েকে ধর্ষণ করল বাবা