আন্তর্জাতিক ডেস্ক :
সপ্তম বছরের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হালাল মেলা। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ওয়ার্ল্ড হালাল সামিট-এর যৌথ উদ্যোগে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে এই মেলা।
আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
মেলায় বসবে ৩৫টি দেশের মোট ৩১৬টি স্টল। এতে হালাল খাবার, অর্থনীতি, ফ্যাশন, পর্যটন ইত্যাদি বিষয়ের প্রদর্শনী করা হবে।
মেলায় তুরস্ক ও অন্যান্য দেশের ৪০ হাজারের অধিক দর্শনার্থী আসবে বলে আশা করছেন আয়োজকরা। পাশাপাশি এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের মুসলিম জনগোষ্ঠীর ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রদর্শনও এক স্থানে সম্ভব হবে বলে মনে করছেন তারা।
