ঈদুল আজহার তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা সোমবার

ফাতেহ ডেস্ক:

হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

আগের সংবাদজাহাঙ্গীরকে মেয়র পদ থেকে বরখাস্ত আইনানুগ ছিল না: হাইকোর্ট
পরবর্তি সংবাদপুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট