ঈদুল আজহা ১ আগস্ট

ফাতেহ ডেস্ক:

দেশের আকাশে পবিত্র জিলহজ্ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১ আগস্ট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি এ কথা জানিয়েছে। এদিন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে কমিটির বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ অন্যরা।

প্রসঙ্গত, সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।

৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে হজ। করোনা মহামারির কারণে এবার হজের আনুষ্ঠানিকতা এবার পালন হবে সীমিত পরিসরে।

আগের সংবাদস্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ
পরবর্তি সংবাদসর্বস্তরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, পরিপত্র জারি