
ফাতেহ ডেস্ক
ঈদুল আজহা পরবর্তী ফিরতি ট্রেনের বিক্রি শুরু হচ্ছে আগামী ৫ আগস্ট । বাড়িতে ঈদ উদযাপন শেষে যারা কর্মক্ষেত্রে ফিরতে চান তাদের জন্য ঈদ পরবর্তী ১৪ আগস্টের টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট (সোমবার)। যা চলবে ৯ আগস্ট পর্যন্ত।
একইভাবে ৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে।
ফিরতি টিকিট অনলাইনে অর্ধেক এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট রেল স্টেশনগুলোতে পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।
