উইঘুরে মুসলমানদের গণহত্যা করা হয়েছে: শেষ কর্মদিবসে পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক:

ট্রাম্প প্রশাসনের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার শেষ কর্মদিবসে চীনের উইঘুরে গণহত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন। পম্পেও বলেন, আমার ধারণা চীন উইঘুরে পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে মঙ্গলবার এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনিও দ্বিমত প্রকাশ করেননি। বাইডেনের নির্বাচনী টিম গত আগস্টে এমনই বিবৃতি দিয়েছিল।

প্রেসিডেন্ট পাল্টালেও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের কোনো পরিবর্তনের কোনো লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

চীন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে বাইডেন প্রশাসনের সায় দেয়ায় চীনের উপর কিছুটা চাপ পড়েছে। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে চীন থেকে তুলা এবং টমেটোজাত পণ্য আমদানি বন্ধ করে দেয়। এসব পণ্য চীনের সিনজিয়াং প্রদেশ থেকে যেতো যুক্তরাষ্ট্রে। ওই প্রদেশের বেশিরভাগই উইঘুর মুসলিমের বসবাস।

বাইডেন প্রশাসন উইঘুরে গণহত্যার কথা বললেও তাদের সিনজিয়াংয়ের ব্যাপারে নীতিমালা নির্ধারণ করতে হবে। চীনের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে কীভাবে চীনকে মানবাধিকার লঙ্ঘনের জন্য সতর্ক করা যায় সেটা বাইডেন প্রশাসনের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

আগের সংবাদকারাদণ্ড না দিয়ে ৪৯ শিশুকে বই দিল আদালত
পরবর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৫৬, মৃত্যু ৮