উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

ফাতেহ ডেস্ক:

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর প্রেসক্লাবে মানববন্ধন করেছে উইঘুর মুসলিম অধিকার পরিষদের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে ইসলামিক রিপাবলিক অব ইস্ট তুর্কিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উইঘুর মুসলিম অধিকার পরিষদের আয়োজিত এই কর্মসূচিতে আলেম-ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের সমালোচনা করেন। চীনের নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে উইঘুরদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। এ সময় নির্যাতন বন্ধ করে উইঘুরদের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।

সংকটময় এই পরিস্থিতি থেকে উইঘুর মুসলিমদের উদ্ধারে তারা জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, উইঘুর মুসলিমদেরকে হত্যা, তাদের ওপর নিপীড়ন, নির্যাতন বন্ধ করতে হবে।

উল্লেখ্য, চীনের অধিকৃত জিনজিয়াং প্রদেশে প্রায় ১ কোটি উইঘুর এবং আরও কয়েকটি মুসলিম সংখ্যালঘু বসবাস করে। এই অঞ্চলের উইঘুর মুসলিমদের ওপর দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন করে আসছে চীন সরকার।

আগের সংবাদসাকিবকে দিয়ে কালীপূজা উদ্বোধন করাচ্ছে কলকাতা!
পরবর্তি সংবাদদেশে করোনা রোগী সোয়া ৪ লাখ ছাড়াল