উগ্রবাদী হিন্দুদের হামলায় গুরুতর আহত দেওবন্দের শিক্ষার্থী

উগ্রবাদী হিন্দুদের হামলায় গুরুতর আহত দেওবন্দের শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশের দারুল উলুম ওয়াকফ দেওবন্দের এক শিক্ষার্থীর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে উগ্রবাদী হিন্দু সন্ত্রা্সীরা। ওই শিক্ষার্থীর নাম মুহাম্মাদ আলিম (২০)। তিনি দেওবন্দ মাদরাসার তাকমিল (মাস্টার্স)-এ পড়ছেন। খবর মিল্লাত টাইমস।

শনিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমটির খবরে বলা হয়, মুহাম্মাদ আলিম (২০) শুক্রবার ছুটি কাটিয়ে সন্ধ্যায় বাসে করে বাড়ি থেকে মাদরসায় ফেরার সময় অজ্ঞাত চারজন হিন্দু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে মাথায় মারাত্মক আঘাত পান ওই শিক্ষার্থী। শুধু তাই নয়; তাকে ধর্মীয়ভাবেও কটুকথা বলে আক্রমণ করে ওই উগ্রবাদী সন্ত্রাসীরা।

আহত শিক্ষার্থী মুহাম্মাদ আলিম জানান, বাসে কিছু পথ অতিক্রম করার পরেই সন্ত্রাসীরা আমার মাথায় লোহার ভারী বস্তু দিয়ে আঘাত করে। এসময় পাশে থাকা আরেক যাত্রী তাদেরকে বাধা দিলে তাকেও ওরা গালমন্দ করে।

আহত মুহাম্মাদ আলিম অজ্ঞাত চারজন সন্ত্রাসীদের বিপক্ষে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে্ন। দারুল উলুম ওয়াকফ দেওবন্দ কর্তৃপক্ষও এ থানায় গিয়ে এই ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার দাবী করেছে।

আগের সংবাদশরীয়া আইন অনুযায়ী ধর্ষকদের শাস্তি দেয়া উচিত : ভারতীয় এমপি
পরবর্তি সংবাদভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার কর্মীর মামলা