
ফাতেহ ডেস্ক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে দেশটির পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হ্যানয় সম্মেলনে এ বিষয়ে কিম জন উনকে চিরকুট দেন। গোপন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চিরকুটের মাধ্যমে ইংরেজি ও কোরিয়ান উভয় ভাষায় লিখিত বার্তা দেন ট্রাম্প। এতে পারমাণবিক অস্ত্রের সঙ্গে অস্ত্র তৈরির সরঞ্জাম ও জ্বালানিও হস্তান্তরের অনুরোধ করেন তিনি। মেট্রোপোল হোটেলে বৈঠকে উনকে এই চিরকুট দেন ট্রাম্প। এরপরই বাতিল হয় দুই নেতার মধ্যাহ্নভোজের আয়োজন। কোনো সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ করার উপযুক্ত কারণ জানাননি ট্রাম্প।
তবে সম্মেলনের পর কিম জং উনের কাছে একটি নথি পাঠানোর কথা জানান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তবে এই নথির বিস্তারিত কিছু জানাননি তিনি।
