উত্তর প্রদেশে এনআরসি বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি

ফাতেহ ডেস্ক

আসামের পর এবার উত্তর প্রদেশে জাতীয় নাগরিক নিবন্ধন তালিকা এনআরসি বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যটির বিজেপির বিধায়ক সত্য প্রকাশ আগারওয়াল।

উত্তর প্রদেশে বিজেপির বিধায়ক সত্য প্রকাশ আগারওয়াল বলেন, আসামে যেভাবে ১৯ লাখ অবৈধ নাগরিককে যেভাবে শনাক্ত করা হয়েছে একই উপায়ে উত্তর প্রদেশে অবৈধভাবে বসবাসকারীদের বের করা উচিত। অনেকেই বিভিন্ন উপায়ে ভোটার আইডি কার্ড পেতে সক্ষম হয়েছে। এখনই যথাযথ ব্যবস্থা নেয়া না গেলে তারা দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

উত্তর প্রদেশের অন্যান্য অংশ ছাড়াও শুধু মিরাঠেই ২ লাখ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে বলে দাবি তার।

উল্লেখ্য, গত সপ্তাহে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশের পর থেকে এক ধরনের অনিশ্চিত জীবন যাপন করছে আসামের ১৯ লাখ বাসিন্দা। ১২০ দিনের মধ্যে বিশেষ আদালতে আবেদনের সময়সীমা বেধে দেয়া হলেও এটি পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগের সংবাদনামাজের সময় মোবাইল বেজে উঠলে কী করবেন?
পরবর্তি সংবাদকাশ্মীরের শোপিয়ানে প্রায় ৪০ জন গ্রামবাসীকে মারধর ভারতীয় সেনাদের