উত্তাল বুয়েট : প্রশাসনিক ভবনে তালা, রাস্তা অবরোধ

ফাতেহ ডেস্ক

বিতর্কিত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বাতিল, নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম, ক্যাম্পাসের প্রবেশমুখে সুদৃশ্য তোরণ নির্মাণ, নতুন ছাত্রকল্যাণ দফতরের পরিচালককে অপসারণ, শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, টার্ম পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, ছাত্রী হলকে সনি হল নামকরণসহ ১৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ও রাস্তা অবরোধ করে আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ জুন) পঞ্চম দিনের মতো বুয়েট শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন অব্যাহত রয়েছে। এদিন আন্দোলনকারীরা দলবদ্ধ হয়ে ভিসি ভবনে তালা লাগিয়ে দেন।

পাঁচদিন যাবৎ আন্দোলন চালিয়ে গেলেও এখনও কোনো আশ্বাস পাননি তারা। এতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন তারা।

বুয়েট সূত্র জানায়,পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় পঞ্চম দিনের আন্দোলন শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১টায় বুয়েট শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের হাজার হাজার শিক্ষার্থী জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ভিসি ভবনের সামনে গিয়ে টানা তিন ঘণ্টা অবস্থান করে ফের শহীদ মিনারে এসে শেষ হয়।

আগের সংবাদস্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদএকতরফা নির্বাচন গণতন্ত্রের জন্য অশনি সংকেত : মাহবুব তালুকদার