
ফাতেহ ডেস্ক
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে যেসব দলীয় নেতা-এমপি-মন্ত্রী কাজ করেছেন তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এ জন্য উপজেলা নির্বাচনে সংসদ সদস্য, মন্ত্রী বা জনপ্রতিনিধিদের ভূমিকার বিষয়ে সার্বিক তথ্য সংগ্রহের কাজ চূড়ান্ত করা হয়েছে। আজ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব তথ্য তুলে ধরা হবে।
পাঁচ ধাপের উপজেলা নির্বাচন শুরু হয় ১০ই মার্চ। এ পর্যন্ত চার ধাপে মোট ১৩২ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। এসব উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজয়ে স্থানীয় সংসদ সদস্য বা মন্ত্রীর ভূমিকা ছিলো এমন অভিযোগ মিলছে বেশিরভাগ এলাকায়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় নেতা, সংসদ সদস্য বা মন্ত্রীর অবস্থান নেয়ার বিষয়ে অনেক উপজেলা থেকেই জমা পড়ছে লিখিত অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে দল?
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত হলেও তা যদি দৃষ্টান্তমূলক না হয় তাহলে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত অমান্য চলতেই থাকবে – মনে করেন তৃণমূলের নেতা-কর্মীরা।
