উম্মাহর অনেক বড় সম্পদ ছিলেন মাওলানা আহমদ শফী: মুফতি তাকি উসমানি

আল্লামা তাকী উসমানী

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, সম্প্রতি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পদক প্রাপ্ত, সাবেক বিচারপতি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি।

শনিবার এক অডিও বার্তায় আল্লামা তাকি উসামানি শোক প্রকাশ করেন।

অডিও বার্তায় তিনি বলেন, মাওলানা আহমদ শফী ইন্তেকালের সংবাদটি অনেক বেদনার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব আরেকজন রাহবার হারালো।

তিনি আরো বলেন, মাওলানা আহমদ শফী আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করুন- তার খেদমত ও অবদানসমূহ শুধু বাংলাদেশেই নয়; বরং পুরো উপমহাদেশব্যাপী বিস্তৃত। তাঁর স্তরের আলেম এবং এমন আল্লাহওয়ালা খুবই কম জন্মগ্রহণ করেন।

তার ব্যক্তিত্ব অনেক বড় সম্পদ ছিল উম্মাহর জন্য। আল্লাহ তাআলা নিজ ফযল ও করমে তার দারাজাত বুলন্দ করুন, জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমিন।

আগের সংবাদনামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে ইমাম খুন
পরবর্তি সংবাদফিলিস্তিনি কৃষকদের জমির ধ্বংস করছে ইজরাইল