ঋণখেলাপিদের পূর্ণাঙ্গ তালিকা চায় আদালত

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ ব্যাংককে ঋণখেলাপিদের পূর্ণাঙ্গ তালিকা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। না হলে আদালত অবমাননার মামলা হবে। বৃহস্পতিবার, বিচারপতি এফ আর নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে, এ বিষয়ে পরবর্তী শুনানি ২৩শে মে।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ঋণখেলাপিদের একটি তালিকা দেয়ার কথা ছিল আজ। কিন্তু, বাংলাদেশ ব্যাংকের দেয়া তালিকায় সন্তুষ্ট হতে পারেনি হাইকোর্ট। তাই, আবার তালিকা দিতে বলা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ১ কোটি টাকার ওপরে বিভিন্ন ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করেনি তাদের তালিকা দিতে হবে। সেই সঙ্গে, টাকা বিদেশে পাচার করা হয়েছে কী না, তাও জানাতে বলা হয়েছে নোটিশে।

আদালতের নির্দেশ অনুযায়ী গত ২০ বছরের মধ্যে ব্যাংকের ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রস্তুতের পাশাপাশি ওই সময়ে ব্যাংকিং খাতে কি রকম দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা নির্ণয়ে একটি কমিশন গঠনের বিষয়ে জানাতে ২৪শে জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট।

এর আগেও গেল ২০ বছরের ব্যাংকের ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রস্তুত করে তা দাখিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, বাংলাদের ব্যাংকের গভর্ণরসহ সব সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে জবাব দিতে বলা হয়।

আগের সংবাদঢাকা ওয়াসাকে দু’ভাগ করার সুপারিশ সংসদীয় কমিটির
পরবর্তি সংবাদহিজড়া সম্প্রদায়, পুনর্বাসন সম্ভব?