ঋণখেলাপিদের বিশেষ সুবিধায় আরও দুই মাস স্থিতাবস্থা

ফাতেহ ডেস্ক

ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে জারি করা বাংলাদেশ ব্যাংকের নীতিমালার ওপর আরো দুই মাস স্থিতাবস্থা বজায় রাখতে বলেছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান। শুনানিতে ঋণ খেলাপিদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই বলেও জানায় হাইকোর্ট। এসময় ১০ হাজার ঋণ খেলাপির তালিকা হাইকোর্টে জমা দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ২১ মে, ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বলেছিলেন হাইকোর্ট। গত শনিবার দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা সংসদে প্রকাশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদে এ তালিকা প্রকাশ করায় সাধুবাদ জানিয়েছে হাইকোর্ট।

আগের সংবাদপ্রস্তাবিত বাজেটে সিমেন্টের দাম ৪২ টাকা বাড়বে
পরবর্তি সংবাদছাত্রদলের কাউন্সিলে প্রার্থীদের যা মানতে হবে