এইচএসসি পরীক্ষা: কমতে পারে মোট বিষয় ও পূর্ণমান

ফাতেহ ডেস্ক:

এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ মঙ্গলবারের মধ্যে ঘোষণার কথা থাকলেও এ সপ্তাহে না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পরীক্ষার রুটিন ও আনুষঙ্গিক পরিকল্পনা চূড়ান্তের কাজ শেষ না হওয়ায় এ বিলম্ব। শিক্ষামন্ত্রীর দফতরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবারের মধ্যে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে সেদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর চিন্তা আছে। না হলে আগামী রোববার এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সব প্রস্তুতি চূড়ান্ত করে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে জানান, ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর চিন্তা আছে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। চিন্তা অনুযায়ী পরীক্ষার জন্য পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, মোট বিষয় কমানোর চিন্তাও আছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এ চিন্তা শেষ পর্যন্ত বাস্তবায়ন না করে সময়োপযোগী ভিন্ন কোনো উপায়ে পরীক্ষা আয়োজন করা হতে পারে।

আগের সংবাদসম্পর্কের নামে ইজরাইলের প্রতারণা, তীব্র নিন্দা তুরস্কের
পরবর্তি সংবাদমৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার আইন সংশোধন চান জিএম কাদের