
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ‘উপকারী বন্ধু’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
জি২০ সম্মেলনে অংশ নিতে জাপান সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কোন এক ফাঁকে সৌদি যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বলেন, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আমার উপকারী বন্ধু। তার বন্ধুত্ব আমার জন্য সম্মানের। তিনি দেশের জন্য অনেক বেশি কাজ করছেন।
আল আরাবিয়্যা-এর খবরে বলা হয়, জি২০ সম্মেলনের ফাঁকে সৌদি সিংহাসনের উত্তরসূরী মুহাম্মদ বিন সালমান ডোনাল্ট ট্রাম্প ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গেও বৈঠক করেন।
ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ সন্ত্রাস দমনে যুগান্তকারী কাজ করেছেন। এছাড়াও তিনি দেশের জন্যও অনেক কাজ করেছেন।
এ সময় যুবরাজ মুহাম্মদ বিন সালমানও ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে বলেন, সন্ত্রাস দমনে আপনার অবদানের প্রতি পুরো বিশ্ববাসী কৃতজ্ঞ। আমি দেশের জন্য যতটুকু সম্ভব কাজ করে যাওয়ার চেষ্টা করছি।
এই সফরকে সৌদি আরব গুরুত্বপূর্ণ বলে মনে করছে বলেও জানান যুবরাজ মুহাম্মদ।
