‘একটি মতলবি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সহ্য করতে না পেরে একটি মতলবি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৯ জানুয়ারি) সকালে, ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।

তরুণদের কর্মদক্ষতা ও কর্মপরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচি “কর্মজীবনের কর্মশালা” বিষয়ক এ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, মেধাবী তরুণদের সৃজনশীল কাজে আরো সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়নে তরুণদেরও অবদান রাখার সুযোগ রয়েছে। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি।

আগের সংবাদনাটোরের বড়াইগ্রাম থেকে ১০ মাদকসেবী আটক
পরবর্তি সংবাদভারতে হাসপাতালে আগুনে মরল ১০ নবজাতক