
আন্তর্জতিক ডেস্ক:
একদিনের ব্যবধানে বোমা হামলায় আবারো প্রকম্পিত আফগানিস্তান। রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। পার্লামেন্টের এক সদস্যসহ আহত হয়েছেন আরো ১৫ জন। কয়েকজনের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা।
আল-জাজিরা জানায়, আজ রোববার (২০ ডিসেম্বর)-এর বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ।
নিরাপত্তা বাহিনী বলছে, গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
উল্লেখ্য, একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়।
