একমাস ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্রী, সহযোগিতা করছে না প্রশাসন

ফাতেহ ডেস্ক:

মাস পার হয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়েনের মাদ্রাসাছাত্রী। থানায় গিয়ে বারবার জানালেও তারা এ বিষয়ে কোনও ধরনের সহযোগিতা করছে না। শুক্রবার সংবাদ সম্মেলনে অপহৃত মাদ্রাসাছাত্রী বাবা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমার মেয়েকে বখাটে রহিম উল্যা ও তার বাহিনীর সদস্যরা অপহরণ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। তা না হলে আমার মেয়েক হত্যা করে মেরে ফেলার ভয় দেখাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা থানায় গিয়ে বারবার জানালেও তারা এ বিষয়ে কোনও ধরনের সহযোগিতা করছে না। দিন যতই বাড়ছে ততই আতঙ্কও বাড়ছে আমাদের। তাই আমরা গণমাধ্যমের মাধ্যমে আমার মেয়েকে উদ্ধার ও আমাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।’

আগের সংবাদধর্ম পালনের জন্য অভিনয় ছাড়লেন বলিউড তারকা সানা খান
পরবর্তি সংবাদমার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানাল তালেবান