
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। প্রায় ৫ বছর পর এবারের বাজেট আলোচনায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াও অংশগ্রহণ করছে বিএনপির সংসদ সদস্যরা।
তবে ১৩ জুন বাজেট পেশ করার কারণে এবার আলোচনার সময় পাওয়া যাচ্ছে কম। কারণ ৩০ জুনের মধ্যেই পাস করতে হবে আগামি অর্থবছরের বাজেট। তাই সব সংসদ সদস্য যাতে আলোচনার সুযোগ পান সেজন্য সরকারি ছুটির দিনেও অধিবেশন চলবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ।
২০১৯-২০ অর্থবছরে বাজেটের সম্ভাব্য আকার হচ্ছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকার। পাঁচ মেয়াদে ২১ তম বাজেট দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এবার প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
