এক বছর ধরে ইন্টারনেট নেই রাখাইন প্রদেশে

আন্তর্জাতিক ডেস্ক:

টানা এক বছর ধরে ইন্টারনেট নেই মিয়ানমারের সংঘাত কবলিত রাখাইন প্রদেশে। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো অঞ্চল এত দীর্ঘ সময় ইন্টারনেট-বিহীন থাকার নজির নেই। খবর আল জাজিরা।

হিউম্যান রাইটস ওয়াচ গত শুক্রবার মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘সরকারি শক্তি দিয়ে পৃথিবীর দীর্ঘতম সময়ের এই ইন্টারনেটহীন অবস্থা এখনই শেষ করা উচিত। ইন্টারনেটের অভাবে নাগরিকদের নিরাপদে থাকা কঠিন।’

মিয়ানমার সরকার অবশ্য এখনই এই অচলাবস্থার অবসান ঘটাচ্ছে না। চলতি মাসের শুরুতে দেশটির একজন কর্মকর্তা বলেন, কমপক্ষে আটটি শহরতলী অঞ্চলে আগামী আগস্ট পর্যন্ত ইন্টারনেট সংযোগ দেয়া হবে না।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর গৃহযুদ্ধ শুরু হয়। একই সঙ্গে ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার হন রোহিঙ্গারা। ওই বছর ২১ জুন দেশটির সরকার কয়েকটি শহরে মোবাইল ডেটা বন্ধ করে দেয়।

আগের সংবাদওয়েব সিরিজে অশ্লীলতার ছড়াছড়ি : কীভাবে নির্ধারিত হবে শ্লীলতার মাপকাঠি?
পরবর্তি সংবাদচীনা সেনাদের শায়েস্তায় তিন বাহিনীকেই ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে ভারত