‘এজেন্সি ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা ’

ফাতেহ ডেস্ক:

এজেন্সির সহযোগিতা ছাড়াই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বাংলাদেশিদের জন্য ওমরাহ পালনের সুযোগ রয়েছে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান।

তিনি বলেন, ‘বাংলা‌দে‌শিরা এখন কো‌নো এজে‌ন্সির সহ‌যো‌গিতা ছাড়াই হজ ও ওমরাহ পাল‌ন করতে পারছেন। তারা ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে পছন্দ ম‌তো প্যাকেজ নির্বাচন ক‌রে পরিবহন, আবাসনসহ সবকিছু সহ‌জেই সম্পন্ন করা যাবে।’

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর বারিধারাস্থ সৌদি দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কিং সালমান হিউম্যানিটেরিয়ান অ্যাইড অ্যান্ড রিলিফ সেন্টারের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের সহকারী সুপারভাইজার ড.আকিল আল-গামদি ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রধান ড. আদিল বিন আবদুল আজিজ।

রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, ‘ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে ৯৬ ঘণ্টার স্টপওভার ভিসা নিয়েও ওমরাহ পালন করতে পারবেন। বাংলাদেশিরা ওমরাহ পালনের পাশাপাশি দেশটির অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

আগের সংবাদমালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো
পরবর্তি সংবাদদুই লাখেরও বেশি ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে