এনআরসি নিয়ে বিজেপির অন্দরে বিদ্রোহ, এক সপ্তাহে দল ছাড়লেন ৪৮

এনআরসি নিয়ে বিজেপির অন্দরে বিদ্রোহ, এক সপ্তাহে দল ছাড়লেন ৪৮

আন্তর্জাতিক ডেস্ক :

সিএএ এবং এনআরসি নিয়ে বিজেপির অন্দরেও বিদ্রোহ শুরু হয়েছে। বাড়ছে বিক্ষুব্ধ কর্মীদের সংখ্যা। কেন্দ্রের মোদি সরকারের নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রদেশের ভুপালে এনআরসি এবং সিএএ ইস্যুতে গত এক সপ্তাহে বিজেপি ছাড়লেন ৪৮ সদস্য। ভুপালের বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য তারা।

বৈষম্যের অভিযোগ তুলে দলত্যাগীরা বলছেন, দলের মধ্যে কোনো গণতন্ত্র অবশিষ্ট নেই। দুই বা তিনজন লোক পুরো পার্টিকে ‘হাইজ্যাক’ করে রেখেছে। তবে বিজেপির তরফে এই অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে। উল্টো বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, কংগ্রেস এবং বামপন্থীরা দলত্যাগীদের বিভ্রান্ত করেছে।

আগের সংবাদ‘ধর্ষণ-গণধর্ষণের ঘটনা কমাতে নৈতিকতার চর্চা বাড়াতে হবে’
পরবর্তি সংবাদ৬০ হাজার রোহিঙ্গা তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিবে ডব্লিউএফপি