এবার অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা, মারধরের অভিযোগ

ফাতেহ ডেস্ক

মারধরের অভিযোগে এবার রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধরা। তারা বলছেন, রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তারা। প্রধানমন্ত্রী এর বিচার না করা পর্যন্ত সেখান থেকে যাবেন না।

ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশের প্রায় ১০ মাস পর গত সোমবার দেয়া হয় ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এরপর থেকেই বিতর্কিতদের পদ থেকে সরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছেন পদবঞ্চিতরা।

এবার তাদের অভিযোগ, রাতে আলোচনার জন্য টিএসসিতে পদবঞ্চিতদের ডাকেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে কথাকাটির এক পর্যায়ে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি বি এম লিপি আক্তারসহ বেশ কজনকে করা হয়েছে মারধর। আর এর সুষ্ঠু বিচার চেয়ে রাজু ভাস্কর্যের নিচে অবস্থান নেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার দাবি, বাকবিতণ্ডা হলেও মারধরের কোনো ঘটনা ঘটেনি।

আর এ বিষয়ে পদবঞ্চিতদের সঙ্গে পরে কথা বলবেন জানান ছাত্রলীগ সভাপতি। এদিকে মারধরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন পদবঞ্চিতরা।

আগের সংবাদফেনীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করল ফেরিওয়ালা
পরবর্তি সংবাদসংরক্ষিত নারী আসনে বিএনপির কে মনোনয়ন পাচ্ছেন?