এবার আজাদ কাশ্মীর দখলের পরিকল্পনা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মীরকে কেন্দ্রের নিয়ন্ত্রণে আনার পর এবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সুর তুলেছে ভারত। এবার এ অঞ্চলটিও নিজেদের দখলে নিতে চায় দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান নিজের মাটিতে ভারতবিরোধী সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করলেই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু আলোচনা হলে তা পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। ভারতের কাশ্মীর নিয়ে নয়। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কিসের কথা?

অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এক টুইট বার্তায় বলেন, পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে সর্বসম্মতি জানিয়েছে সংসদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবদ্দশায় যেন এটা দেখে যেতে পারি।

আগের সংবাদপদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন যে ২০ পুলিশ সুপার
পরবর্তি সংবাদপার্লিসের পর এবার মালয়েশিয়ার কেদাহ রাজ্যে ডা. জাকির নায়েকের ভাষণে নিষেধাজ্ঞা