এবার পাখির আঘাতে বিধ্বস্ত হলো ভারতীয় যুদ্ধবিমান

এবার পাখির আঘাতে বিধ্বস্ত হলো ভারতীয় যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক :

এবার ঝাঁক-বাঁধা পাখির আঘাতে বিধ্বস্ত হলো ভারতীয় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। শনিবার বেলা পৌনে ১২টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য গোয়ার ডাবোলিমে মিগ-২৯কে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ডাবোলিনে ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের পাইলট ক্যাপ্টেন ম শিওখন্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ডাবোলিনে উড়ার সময় এক ঝাঁক পাখি আঘাত হানে। এতে বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে এবং বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে যায়।

‘শনিবার বেলা পৌনে ১২টার দিকে দুই আসনের মিগ-২৯কে যুদ্ধবিমানটির সঙ্গে অনুশীলনের সময় এক ঝাঁক পাখির সংঘর্ষ হয়। নৌবাহিনীর এই যুদ্ধবিমান গোয়ার ডাবোলিনের আইএনএস হানসা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এ সময় বিমানের পাইলট দেখতে পান বামপাশের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে এবং ডানপাশের ইঞ্জিনে আগুন ধরে গেছে।’

আগের সংবাদ‘পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে কারও চক্রান্ত আছে কি না খুঁজে দেখা হবে’
পরবর্তি সংবাদবিক্ষুব্ধ বাগদাদে বোমা বিস্ফোরণ, নিহত ২