এবার পাল্টা মামলায় পড়ল বাংলাদেশ ব্যাংক

ফাতেহ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনায় নাম জড়িয়ে মানহানি করার অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে এবার পাল্টা মামলা করেছে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় এ খবর।

ফিলিপিন্সের এই ব্যাংকের অভিযোগ, প্রতিষ্ঠানটির সুনাম ও ভাবমূর্তি বারবার নষ্টের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো বা ১৯ লাখ ডলার দাবি করা হয়েছে মামলায়।

এর আগে ২ জানুয়ারিতে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কৌঁসুলি আজমালুল হোসেন কিউসি জানান, মামলা করলেও এবার বিবাদীদের সঙ্গে সমঝোতা করে অর্থ ফেরত পাওয়ার চেষ্টা চালাবেন তারা। এরপরই পাল্টা এ মামলা করলো আরসিবিসি।

আগের সংবাদ‘২০২৩ সালের মধ্যে ফাইভ-জি চালু করতে চায় সরকার’
পরবর্তি সংবাদরোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সতর্ক করলো জাতিসংঘ