এবার সুদানের সেনাপ্রধানের পদত্যাগ

ফাতেহ ডেস্ক

গণবিক্ষোভের মুখে ৪৮ ঘণ্টার মধ্যে দুবার প্রেসিডেন্ট পরিবর্তন হলো দক্ষিণ আফ্রিকার দেশ সুদানে। ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার পর এক দিনের মাথায় পদত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান আওয়াদ ইবনে আউফ।

বশির সরকারে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা আউফ প্রেসিডেন্ট পদে তাঁর স্থলাভিষিক্ত করে গেছেন লেফটেন্যান্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আব্দেল রহমান বুরহানকে।

চার মাসের সহিংস বিক্ষোভের পর গত বৃহস্পতিবার সেনা অভ্যুত্থানে ওমর আল বশির ক্ষমতাচ্যুত হলে দায়িত্ব নেন আওয়াদ ইবনে আউফ। তবে আউফকে বশিরের লোক দাবি করে বিক্ষোভ অব্যহত রাখে সুদানের জনগণ। ফলে পদত্যাগে বাধ্য হলেন তিনি।

আগামী দুবছর প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন আব্দেল রহমান বুরহান। তার অধীনেই সুদানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগের সংবাদপ্রশ্নফাঁসের অভিযোগে দাওরায়ে হাদিসের পরীক্ষা বাতিল, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হাইয়াতুল উলইয়ার
পরবর্তি সংবাদফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত