এশিয়া প্যাসিফিক সামিটে কাশ্মীর ইস্যু, প্রতিবাদ করায় সামিট থেকে বহিষ্কৃত বিজেপি নেতা

এশিয়া প্যাসিফিক সামিটে কাশ্মির ইস্যু, প্রতিবাদ করায় সামিট থেকে বহিষ্কৃত বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

বিদেশের মাটিতে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতিবাদ করায় কনফারেন্স হল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাকে। খবর টিডিএন।

কাম্বোডিয়ায় এশিয়া প্যাসিফিক সামিট ২০১৯-এ কাশ্মীর নিয়ে বক্তব্য রাখছিলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাশিম সুরি। নিজের বক্তব্যে তিনি বলছিলেন, ভারত সরকার কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করেছে।

সেই সময় বিজেপি নেতা বিজয় জলি উঠে দাঁড়িয়ে সুরির বক্তব্যের প্রতিবাদ করেন। বলেন, কাশ্মীর এই সামিটের ইস্যু নয়। এখানে এই প্রসঙ্গ তোলা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এরপর তাকে এই সামিট থেকে বের করে দেয়া হয় বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিও থেকে দেখা গেছে, বক্তব্যে বারবার বাধা দেয়ায় নিরাপত্তা বাহিনী দিয়ে, বিজেপি নেতা জলিকে সামিট থেকে বের করে দেয়া হচ্ছে।

আগের সংবাদমার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিষয়ে মীমাংসা না হলে বিকল্প খুঁজবে তুরস্ক : এরদোগান
পরবর্তি সংবাদফিলিস্তিনে ইহুদিদের দখলদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, সৌদির বিরোধিতা