এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে

ফাতেহ ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৯-এর ফলাফল আগামী ৬ মে সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। প্রথা অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী ফলাফলের অনুলিপি হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু এবার প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করায় তা হচ্ছে না।

ওই দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এই ফল প্রকাশ করবেন। সেখানেই শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

শিক্ষার্থীরা দুপুর ২টায় ইন্টারনেট, মোবাইল এসএমএস ও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার ফলাফল জানতে পারবে। অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ ফলাফল পাওয়া যাবে। তাছাড়া মোবাইলের এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। এজন্য যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC, এরপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর। এরপর স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। কিছুক্ষণ পরে ফিরতি এসএমএস ফলাফল জানা যাবে।

ক্ষুদে বার্তায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল পেতে: SSC space First 3 Letters of Board space Roll Number space Passing Year and send SMS to 16222.

ক্ষুদে বার্তায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল পেতে: Dakhil space First 3 Letters of Board space Roll Number space Passing Year and send SMS to 16222.

[ Dhaka Board = DHA, Comilla Board = COM, Rajshahi Board = RAJ, Jessore Board = JES, Chittagong Board = CHI, Barisal Board = BAR, Sylhet Board = SYL, Dinajpur Board = DIN, Madrassah Board = MAD, Technical Board = TEC ]

এবছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ছিল ২১,৩৫,৩৩৩ জন। যা ২০১৮ সালের তুলনায় প্রায় ১ লাখ বেশি। এদের মধ্যে ১০,৭০,৪৪১ জন ছাত্র এবং ১০,৬৪,৮৯২ জন ছাত্রী।

আগের সংবাদদ্রুত ঘরবাড়ি ও বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর
পরবর্তি সংবাদ৪০ টাকার স্প্রাইট ১৬০ টাকা কেন, জবাব চাইলেন হাইকোর্ট