এসেনসিয়াল ড্রাগসে ৪৭৭ কোটি লোপাট: অনুসন্ধান চলমান রাখার নির্দেশ

ফাতেহ ডেস্ক:

দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সরকারি অডিটে ৩২টি অনিয়ম ও ৪৭৭ কোটি টাকা লোপাটের ঘটনা স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধান চলমান রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুসন্ধান শেষ হলে আদালতকে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এসেনসিয়াল ড্রাগসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

এর আগে গত ১২ মার্চ দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সরকারি অডিটে ৩২টি অনিয়ম ও ৪৭৭ কোটি টাকা লোপাটের ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে রোববার (১২ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। দুদক এ ঘটনা অনুসন্ধানের জন্য আবারও সময় আবেদন করে।

আগের সংবাদবাণিজ্যিক জোট আরসেপে যোগ দিচ্ছে বাংলাদেশ
পরবর্তি সংবাদইউক্রেনের ওডেসা বন্দর-শস্য ভাণ্ডারে রাশিয়ার হামলা