
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানিয়েছেন, রাশিয়া থেকে এস-৪০০-এর চালান গ্রহণের কারণে ক্ষুব্ধ মার্কিন সরকারের কোনো নিষেধাজ্ঞায় পড়বে না দেশটি।
এরদোগান বলেন, নিষেধাজ্ঞা আরোপ না করে বরং মার্কিন প্রশাসন কোনো মধ্যপন্থা অবলম্বন করতে পারে।
দীর্ঘদিন ধরে ওয়াশিংটন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ না করার জন্য তুরস্ককে সতর্ক করে আসছে।
কিন্তু তুরস্ক মার্কিন হুশিয়ারি উপেক্ষা করেই তা গ্রহণ করল। আমেরিকা এরই মধ্যে তুরস্ককে এফ-৩৫ বিমান দেবে না বলে ঘোষণা দিয়েছে।
এ ছাড়া ওয়াশিংটন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছিল।
