এ‌ডিস মশাও রোহিঙ্গাদের মতো পপুলেশ‌ন বাড়াচ্ছে : পরিবারকল্যাণ-মন্ত্রী

ফাতেহ ডেস্ক

এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ-মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্প‌তিবার (২৫ জুলাই) ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালের ডা. মিলন অডিটো‌রিয়ামে ডেঙ্গু প্র‌তিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতি‌থির বক্তব্যে এতিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার দেশে ডেঙ্গুর প‌রিমাণ বে‌শি হবার কারণ এ‌ডিস মশা বে‌শি। এগুলো অনেক স্বাস্থ্যবান মশা। এরা স্বাস্থবান কারণ এরা বাসাবা‌ড়িতে থাকে। মশা বাড়ছে কারণ এদের প্রডাকশন বে‌শি। আমাদের দেশে এসে রোহিঙ্গারা যেমন পপুলেশ‌ন বাড়াচ্ছে, এ‌ডিস মশাও তাদের মতো পপুলেশন বা‌ড়িয়েছে। আমরা রোহিঙ্গা প্রডাকশন নিয়ন্ত্রণ করতে পেরে‌ছি, এ‌ডিস মশার পপুলেশনও নিয়ন্ত্রণ করতে পার‌ব।

জাহিদ মালেক আরও বলেন, প্রধানমন্ত্রীও দেশের বাইরে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাকে তা‌গিদ দিয়েছেন। আমরা নি‌শ্চিত করে বলতে পা‌রি, আমাদের একটা রোগীও চি‌কিৎসাসেবার বাইরে নেই। যারা ডেঙ্গু রোগের সেবা দেন, তাদের প্র‌শিক্ষণ দেওয়া হয়েছে। তা না হলে অনেক রোগী মারা যেত। আমাদের দেশে রোড একসিডেন্টেও প্র‌তি‌দিন ১০ জন মারা যায়, হার্ট এটাকেও মারা যায় শত শত। কিন্তু ডেঙ্গু তেমন অবস্থায় যায়নি। এটাকে মহামারি বলা যায় না।

ঢাকা মে‌ডিকেল কলে‌জ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এ পর্যন্ত ১২০০ রোগী ভ‌র্তি হয়েছে। ৭৫০ জন রোগী চি‌কিৎসা নিয়ে চলে গেছে। আর মাত্র ৪০০ এর মত ভর্তি আছে। সেখা‌ন থে‌কে মাত্র ২ জনকে আইসিইউ-তে নিতে হয়েছে। বি‌ভিন্ন কারণে মারা গেছে ৪ জন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন স্বাস্থ্য অ‌ধিদফতরের মহাপ‌রিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স‌চিব আসাদুল ইসলাম ও শেখ ইউসুফ হারুন, স্বা‌ধীনতা চি‌কিৎসক প‌রিষদের মহাস‌চিব অধ্যাপক এম এ আজিজ, বাংলা‌দেশ মে‌ডি‌সিন সোসাইটির সভাপ‌তি অধ্যাপক বিল্লাল আলম প্রমুখ।

আগের সংবাদগুজব প্রতিরোধে প্রধানমন্ত্রীর পাঁচ নির্দেশনা
পরবর্তি সংবাদছেলেধরা সন্দেহে গণপিটুনি এড়াতে যা করবেন