এ বছরের সবচেয়ে বয়স্ক হাজি উহি ইদ্রিস, বয়স ১৩০ বছর

আন্তর্জাতিক ডেস্ক

এ বছর পবিত্র হজব্রত পালন করতে যাওয়া হাজিদের মধ্যে সবচেয়ে বয়স্ক হাজি ইন্দোনেশিয়ার নাগরিক উহি ইদ্রোস সামারি। তাঁর বয়স ১৩০ বছর। পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বুধবার সৌদি আরবে পৌঁছেন তিনি।

জেদ্দা বিমানবন্দরে সৌদি কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং তাঁর হাতে কিছু উপহার তুলে দেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক এই হাজির মেয়ে সাংবাদিকদের বলেন, তাঁর বাবার দীর্ঘদিনের ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন। এটাই তার বাবার প্রথম হজ।

সূত্র : আরব নিউজ

আগের সংবাদজুমার খুতবায় ডেঙ্গু, গুজব ও বন্যা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখার অনুরোধ ধর্ম প্রতিমন্ত্রীর
পরবর্তি সংবাদদাম্মামে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা